শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিএনপির কেন্দ্রীয় তিন নেতা হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

বিএনপির কেন্দ্রীয় কমিটির তিন নেতা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তারা হলেন-ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জিকে গউছ। তাদের তিন জনকেই পৃথক দিনে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ তথ্য যুগান্তরকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বরকত উল্লা বুলুকে বুকে ব্যথা অনুভব হলে মঙ্গলবার রাতে হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপি সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক বিষয়ক কমিটি সদস্য শামা ওবায়েদ সোমবার ওই হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার সকাল ১০ টায় এভারকেয়ার হাসপাতালের ডাক্তার মনোয়ারা বেগমের তত্ত্বাবধায়নে তার অস্ত্রোপচার হয়েছে।
বিএনপি সমবায় বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ পৌরসভা সাবেক মেয়র জিকে গউছের হার্টে রিং পড়ানো হয়েছে গত রোববার। অধ্যাপক ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের অধীনে তিনি ভর্তি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com