শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঈদুল ফিতরে ৪০টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে বিমান

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের চাহিদা পূরণে আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে অভ্যন্তরীণ রুটে ৪০টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে। এছাড়াও এয়ারলাইন্সটি ১ থেকে ২০ রমজান পর্যন্ত তার বিভিন্ন অভ্যন্তরীণ রুটের মূল ভাড়ার ওপর ১৫ থেকে ২৫ শতাংশ ছাড় দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। ঈদ উপলক্ষে জাতীয় পতাকাবাহী সংস্থাটি ঈদের কয়েকদিন আগে ও পরে যাত্রীদের একটি যানজট মুক্ত আরামদায়ক ভ্রমণের জন্য প্রতি বছর অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করে আসছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে কক্সবাজার ৫৯৯৯ টাকা, বরিশাল ৩৪৯৯ টাকা এবং সিলেট, চট্টগ্রাম, যশোর, রাজশাহী ও সৈয়দপুর ৪৪৯৯ টাকা মূল ভাড়া ঘোষণা করেছে। বর্তমানে রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ারলাইন্সটি দেশের সাতটি অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com