রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মুখ ফিরিয়ে নিলেন মৌসুমী!

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

চলচ্চিত্র শিল্পীদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। সংগঠনটির নির্বাচনে গত কয়েক বছর ধরেই অংশ নিয়ে আসছেন ‘প্রিয়দর্শিনী’খ্যাত অভিনেত্রী মৌসুমী। সর্বশেষ গত নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে বিপুল ভোটে জয়লাভ করেন। আগামী ১৯ এপ্রিল ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে খবর চাউর হয় নিপুণের প্যানেলে সভাপতি হচ্ছেন মৌসুমী। এমন খবরে বিরক্ত মৌসুমীর স্বামী ওমর সানী। নির্বাচনে অংশ নেয়ার গুঞ্জন উড়িয়ে দিয়ে ওমর সানী বলেন, শুনেছি এবার শিল্পী সমিতির নির্বাচন আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এবার যারা প্যানেল সাজাবেন তাদের জ্ঞাতার্থে বলতে চাই, দয়া করে তারা কেউ আমাকে নির্বাচনে দাঁড়ানোর বিষয়ে অনুরোধ করবেন না। কারণ ভালো সিনেমা দিয়ে জীবনে মানুষের যতটুকু ভালোবাসা আমরা পেয়েছি এ নির্বাচন করে সেই ভালোবাসা হারাতে চাই না। মৌসুমীর নির্বাচনের বিষয়ে তিনি বলেন, কানাঘুষা শুনেছি, মৌসুমী এবার নির্বাচনে দাঁড়াবে। এ কথার কোনো ভিত্তি নেই। কারণ আমাদের মেয়ে ফাইজার লেখাপড়ার জন্য এ বছর মৌসুমীকে আমেরিকায় থাকতে হবে। সবচেয়ে বড় কথা হলো, নির্বাচনে দাঁড়ানোর মতো ইচ্ছা আমার ফ্যামিলির কারো নেই। এ ধরনের অনুরোধ আমাকে কেউ করবেন না।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com