বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

মহান ভাষা শহিদদের স্মরণে কালীগঞ্জে কেন্দ্রীয় পাঠাগার প্রাঙ্গণে ২ দিনের বইমেলা

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

গাজীপুররের কালীগঞ্জে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মহান ভাষা শহিদদের স্মরণে ২ দিনের একুশে বইমেলা শেষ হয়েছে।বুধবার (৬ মার্চ) থেকে কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগার প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে শুরু হওয়া এ বইমেলা শেষ হবে বৃহস্পতিবার (৭ মার্চ)। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আখতারউজ্জামান এমপি। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা ইসরাত জাহান ও জাতীয় মহিলা সংস্থা কালীগঞ্জ উপজেলা শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জেসমিন বেগমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ। পরে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে নৃত্য ও সংগীত পরিবেশিত হয়। এ সময় স্থানীয় আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দফতর প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকতা শেষে অতিথিবৃন্দ বই মেলায় মুক্তিযুদ্ধ বিষয়ক, বঙ্গবন্ধুর জীবনীসহ শিশু-কিশোরদের বিভিন্ন শিক্ষামুলক বই সমৃদ্ধ অংশ নেয়া ১৮টি স্টল ঘুরে দেখেন। পরে অংশগ্রহণকারী স্টল থেকে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে ৩টি স্টলকে পুরস্কৃত করা হয়।এছাড়াও কালীগঞ্জ কেন্দ্রীয় পাঠাগারের ১৭ জন আজীবন সদস্যকে সম্মাননা প্রদান, স্থানীয় ৫ জন বই লেখক, বুক রিভিউ প্রতিযোগিতায় দুইটি গ্রুপে ৬ জন এবং মেলায় উন্মুক্ত আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী ৩ জনকে পুরস্কৃত করা হয।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com