শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের জিমন্যাস্টদের বিস্ময়কর সাফল্য

মোঃ তৈয়ব আলী (লামা) বান্দরবান
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

জাতীয় ক্রীড়া পরিষদের পুরনো জিমনেসিয়াম (এনএসসি)পল্টন এ মঙ্গলবার (৫ মার্চ) প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু ১ম আন্তঃ স্কুল জিমন্যাস্টিকস্ প্রতিযোগীতা ২০২৪ ইং বয়স ভিত্তিক এই প্রতিযোগিতায় দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়। প্রথম ক্যাটাগরি শিক্ষানবিশ ও দ্বিতীয় ক্যাটাগরি প্রফেশনাল। কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থীরা দ্বিতীয় ক্যাটাগরি প্রফেশনালে অংশগ্রহণ করে। এতে ছেলেদের ৫টি ইভেন্ট এবং মেয়েদের ৫টি ইভেন্টে প্রতিযোগিতা হয়। এ প্রতিযোগিতায় সারা দেশ থেকে ৫৬টি স্কুলের ২৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। এই প্রতিযোগীতায় মোট ৩০টি পদকের মধ্যে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ ২৫টি পদক অর্জন করে। এর মধ্যে বালক স্বর্ণ-৫টি, রৌপ্য- ৪টি ও ব্রোঞ্জ-৪টি এবং বালিকা স্বর্ণ-৫টি, রৌপ্য ৪টি ও ব্রোঞ্জ- ৩টি। সর্বমোট স্বর্ণ-১০টি, রৌপ্য- ৮টি ও ব্রোঞ্জ ৭টি। এছাড়াও কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের বালক ও বালিকা উভয় দলই দলগত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) প্রথম রানার্স আপ এবং দিনাজপুর জেলা ও ঈদগা উচ্চ বিদ্যালয় যৌথভাবে দ্বিতীয় রানার্স আপ হয়। আন্তঃস্কুল জিমন্যাস্টিকস শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ মহিলা ক্রীড়াসংস্থার সভাপতি মাহবুব আরা গিনি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com