রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ত্রিশাল পৌর মেয়র হলেন আমিন সরকার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৯ মার্চ, ২০২৪

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভার উপনির্বাচনে মেয়র প্রার্থী বিএনপি নেতা আমিন সরকার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নারিকেল গাছ প্রতীক নিয়ে আমিন সরকার পেয়েছেন ১০ হাজার ২৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীমা আক্তার জগ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৩৪৫ ভোট। ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জুয়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল শনিবার (৯ মার্চ) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ বলেন, শান্তিপুর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। মোট পড়েছে ১৩ হাজার ৬৪টি, যা মোট ভোটের প্রায় ৪৫ শতাংশ। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসন থেকে অংশ নিতে ত্রিশাল পৌর মেয়রের পদ থেকে এবিএম আনিছুজ্জামান পদত্যাগ করেন। পরে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com