রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

টেস্টে ৭০০ উইকেট নিয়ে রেকর্ড গড়লেন জেমস অ্যান্ডারসন

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৯ মার্চ, ২০২৪

টেস্টে ৭০০ উইকেট নিয়ে বিশ্বের তৃতীয় পেসার হিসেবে নাম লেখালেন জেমস অ্যান্ডারসন। ভারতের প্রথম ইনিংস শেষ হয়ে গেল ৪৭৭ রানে। শনিবার সকালে ইংরেজ পেসার কুলদীপ যাদবের উইকেট নিয়ে ইতিহাস গড়লেন।
৪১ বছর বয়সে একজন পেসার টেস্ট ক্রিকেট খেলছেন, এই দৃশ্য বিরল। সেই বয়সে রেকর্ড গড়লেন অ্যান্ডারসন। প্রথম পেসার হিসেবে তিনি ৭০০ উইকেট নিলেও টেস্টে সব থেকে বেশি উইকেট নেয়ার তালিকায় রয়েছেন তৃতীয় স্থানে। তার সামনে শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরন এবং শেন ওয়ার্ন। মুরলীধরন নিয়েছিলেন ৮০০ উইকেট। সাবেক স্পিনার ওয়ার্নের ঝুলিতে ৭০৮টি উইকেট। তাদের পরেই নাম অ্যান্ডারসনের। কিন্তু কোনো পেসার এখনো পর্যন্ত ৭০০ উইকেট নিতে পারেননি।
২০০৩ সালে অভিষেক হয়েছিল অ্যান্ডারসনের। তখন জন্মও হয়নি ইংল্যান্ড দলে খেলা রেহান আহমেদ শোয়েব বশিরদের। টেস্ট ক্রিকেটকে প্রাধান্য দিয়ে ২০১৫ সাল থেকে ইংল্যান্ডের হয়ে সাদা বলের ক্রিকেট খেলা ছেড়ে দেন অ্যান্ডারসন। তারপর থেকে শুধু টেস্টেই দেখা যায় তাকে। ইংল্যান্ড দল অ্যান্ডারসনের বয়সের কথা মাথায় রেখে তাকে বিশ্রাম দিয়ে খেলায়। তার পরেও ৭০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেললেন অ্যান্ডারসন।
ধর্মশালা টেস্টে ইংল্যান্ড প্রথম ইনিংসে ২১৮ রান তোলে। জবাবে খেলতে নেমে ভারত তোলে ৪৭৭ রান। শতরান করেন রোহিত শর্মা এবং শুভমন গিল। সেই ইনিংসে ইংল্যান্ডের হয়ে ৫ উইকেট নিলেন বশির। ২৫৯ রানে লিড নিলো ভারত। সূত্র : আনন্দবাজার পত্রিকা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com