শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রেকর্ড গড়ে স্বর্ণ জিতলেন মাবিয়া

স্পোর্টস ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৯ মার্চ, ২০২৪

বাগেরহাটের ফকিরহাট উপজেলা পরিষদ অডিটরিয়ামের সাতশৈয়া ভারোত্তোলন প্রশিক্ষণ কেন্দ্রে চলমান ১৭তম জাতীয় নারী ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে তিনটি রেকর্ড গড়ে স্বর্ণ জিতেছেন মাবিয়া আক্তার সীমান্ত। ৭১ কেজি ওজন শ্রেণিতে তিনি স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক ও মোট ওজনে রেকর্ড গড়েছেন। আগে ৬৩ কেজি ওজন শ্রেণিতে খেলতেন মাবিয়া। এবার জাতীয় ভারোত্তোলনে খেললেন ৭১ কেজিতে। নতুন ইভেন্টে খেলে স্বর্ণই জিতলেন না, তিনটি রেকর্ডও গড়লেন দেশসেরা এই নারী ভারোত্তোলক। স্ন্যাচে ৮২ ও ক্লিন অ্যান্ড জার্কে ১০৮ কেজি তোলেন মাবিয়া। মোট ১৮৯ কেজি তুলে এই ইভেন্টে রেকর্ডসহ স্বর্ণ জেতেন মাবিয়া। ২০১৮ গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে মাবিয়া ৬৩ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচে তুলেছিলেন ৭৮ কেজি। আর ক্লিন অ্যান্ড জার্কে তোলেন ১০২ কেজি। ওই আসরে নিজের সেরা পারফরম্যান্স দেখিয়ে হয়েছিলেন ষষ্ঠ।
চার বছর ২০২২ সালের বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ৬৪ কেজি ওজন শ্রেণিতে ১৮১ কেজি ওজন তোলেন তিনি। সেবার ১২ জনের মধ্যে অষ্টম হয়েছিলেন তিনি। এবার খেললেন ৭১ কেজিতে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com