রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আজ থেকে ৬৫০ টাকায় মিলবে গরুর মাংস

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ৯ মার্চ, ২০২৪

আজ ১০ মার্চ রোববার থেকে রাজধানীর ৩০ স্থানে মিলবে ৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস। রমজান উপলক্ষে ট্রাক সে‌লের মাধ‌্যমে বিক্রি হবে এই গরুর মাংস। ওই ট্রাকে খাসির মাংস ৯০০ টাকা কেজি দরে। সলিড ব্রয়লার বিক্রি হবে ২৮০ টাকায়। ডিম বিক্রি হবে প্রতিটি ১০ টাকা ৫০ পয়সায়। আজ ১০ মার্চ থেকে শুরু হয়ে সল্পমূল্য এই পণ্য বিক্রি হবে ঈদের আগের দিন পর্যন্ত। প্রতিটি স্পটে সার্বক্ষনিক মনিটরিং করবেন মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তারা। বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশন (বিডিএফএ) ও সারা দেশের গবাদিপশু খামারিদের সহযোগিতায় এই প্রকল্প বাস্তবায়ন করবে সরকার।
বিক্রয়কাজ সহজ করার জন্য দৈনিক পরিচালন খরচ বহন করবে সরকার। চালকের মজুরিসহ প্রতিটি ভ্যানের পেছনে দৈনিক প্রায় ১০ হাজার টাকা খরচ হবে। প্রাণীসম্পদ অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) মো. শাহিনুর আলম জানিয়েছেন, এই ব্যবস্থাপনায় খামারিরা তাদের পণ্য বিক্রি করে টাকা নিয়ে নেবেন। এটা দুই পক্ষের যৌথ উদ্যোগে মানুষকে সেবা দেওয়া। প্রতিদিন একেকটি ভ্যানে ১০০ কেজি গরুর মাংস, ৫০ কেজি ড্রেসড ব্রয়লার মুরগি, ১০ কেজি খাসি, ৪ হাজার ডিম ও ২০০ লিটার দুধ বিক্রি করা হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com