মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রাইম ব্যাংকের “এমপাওয়ারিং ইয়ুথ” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত শিক্ষা ব্যবস্থার টেকসই উন্নয়নে প্রয়োজন একটি স্থায়ী স্বাধীন শিক্ষা কমিশন: প্রিন্সিপাল নুরে আলম তালুকদার পেকুয়ায় অগ্নিকা-ে ১০ বসতবাড়ি পুড়ে ছাই: ২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি জগন্নাথপুরে অসহায়-মানুষের মধ্যে ৫০টি ছাগল উপহার দিল সার্কেল ২৫ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে ফকিরহাটে দুই বাসের সংঘর্ষে নারীসহ ১৫জন আহত দুর্গাপুরে বসতবাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, মা-মেয়েসহ আহত ৪ মধুপুরে নবনির্বাচিত এমপি মহোদয়ের সাথে এক ঝাঁক কলম সৈনিকের সাক্ষাৎ সাবেক প্রধানমন্ত্রীর চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেনের জানাজার নামাজ সম্পন্ন ভোলায় বাস মালিক সমিতির উদ্যোগে “ঈদ আনন্দ বাজার” উদ্বোধন আমি দুই শ্রেণির মানুষের সান্নিধ্যে বিশেষ আনন্দ পাই-শফিকুর রহমান

কুষ্টিয়ায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে আগুন, ফসল পুড়ে ছাই

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১১ মার্চ, ২০২৪

কুষ্টিয়ার ভেড়ামারায় ৮ কিলোমিটার এলাকাজুড়ে ফসলি জমি, পানের বরজসহ বসত ভিটা পুড়ে ছাই হয়ে যাচ্ছে। গতকাল রোববার (১০ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি। ফায়ার সার্ভিসের ভেড়ামারা স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, আগুন নেভাতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। ইতিমধ্যেই আগুন প্রায় নিয়ন্ত্রণে এসে গেছে।
এলাকাবাসী জানান, ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট এলাকায় একটি পানের বরজে আগুন লাগে। দুপুর ১টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত রায়টা, পাথরঘাট, মিটননগর, আড়কান্দি, মাধবপুর, গোসাই পাড়া, মালিপাড়াসহ বিভিন্ন এলাকার ৮ কিলোমিটারজুড়ে ফসলি জমি, পানের বরজসহ বসতভিটা পুড়ে ছাই হয়েছে। কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম বলেন, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রায়টা পাথরঘাট এলাকায় দুপুরের দিকে একটি পানের বরজে আগুন লাগে। পরে পাশের বরজগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে—তা এখনো জানা যায়নি।
তিনি আরও জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। অনেক ফসল ও পান চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে এ ঘটনায় কারো দগ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম আরও বলেন, ‘ওই এলাকায় পানি নেই। আমরা আমাদের পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেছি। এখন আগুন প্রায় নিয়ন্ত্রণে।’ ভেড়ামারা বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবন বলেন, আগুনে কয়েক শত কোটি টাকার ক্ষতি হয়েছে। রায়টা থেকে শুরু করে বাহাদুরপুর পর্যন্ত শত শত বিঘার ফসল ও পানের বরজ পুড়ে ছাই হয়ে গেছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com