রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বরই, খেজুর বিতর্ক সাংবাদিকদের তৈরি: শিল্পমন্ত্রী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১১ মার্চ, ২০২৪

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ‘বরই, খেজুর বিতর্ক সাংবাদিকদের তৈরি। কোনো মহল নিজেদের স্বার্থে এসব করছে। আমি বলেছি, ইফতারের থালায় দেশি ফল রাখুন। খেজুর নিয়ে কিছু বলিনি।’ গতকাল রোববার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সম্মেলন কক্ষে রমজানে পণ্যের মান ও মূল্য নিয়ন্ত্রণে বিএসটিআইয়ের বিশেষ অভিযান ও গৃহীত কার্যক্রম বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এ সময় শিল্পমন্ত্রী বলেন, ‘দাম বাড়িয়ে যে সব ব্যবসায়ী রোজায় বিদেশে ছুটি কাটায়, আমরা তাদের বিষয়ে জিরো টলারেন্স নীতিতে আছি। সাংবাদিকরা তাদের নাম-ঠিকানা দিন, আমরা ব্যবস্থা নেব।’ এর আগে গত ৪ মার্চ জেলা প্রশাসক সম্মেলনে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, ‘আমাদের অভাব অভিযোগ আছে। বরই দিয়ে ইফতার করেন। আঙুর, খেজুর লাগবে কেন? পেয়ারা দেন না কেন?’ নূরুল মজিদ বলেন, ‘প্রধানমন্ত্রী বলে দিয়েছেন ইফতার পার্টি হবে না। দেশি ফল দিয়ে ইফতারের প্লেট সাজান।’
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন কথায় কথায় বরই খাওয়ার কথা বলে ফেলেছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীর ধানম-িতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আজ রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com