রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

পর্নো তারকা সোফিয়া লিওনের মরদেহ উদ্ধার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১১ মার্চ, ২০২৪

পর্নো সিনেমার অভিনেত্রী সোফিয়া লিওন মারা গেছেন। গত ১ মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার বয়স হয়েছিল ২৬ বছর। পরিবারের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম নিউ ইর্য়ক পোস্ট। সোফিয়া লিওনের সৎবাবা মাইক রোমেরো সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন। এ পোস্টে সোফিয়া লিওনের মৃত্যুর খবর জানিয়ে মেয়ের শেষকৃত্য সম্পন্ন করার জন্য আর্থিক সাহায্যের আবেদন করেন। এ পোস্ট মাইক রোমেরা লেখেন, ‘সোফিয়ার মৃত্যু নিয়ে স্থানীয় পুলিশ তদন্ত করছে।’ মাইক রোমেরো এ পোস্টে লেখেন, ‘সোফিয়া ছিল প্রিয় কন্যা, কারো বোন, নাতনি ও বন্ধু। সব প্রাণীর প্রতিই তার গভীর ভালোবাসা ছিল, বিশেষ করে তার তিনটি পোষা প্রাণীর প্রতি। সে ভ্রমণ করতে ভালোবাসত, সব সময় তার চারপাশের সবাইকে হাসিখুশি রাখার চেষ্টা করত। আমরা সোফিয়াকে খুব মিস করব।’ ১৯৯৭ সালের ১০ জুন যুক্তরাষ্ট্রের মিয়ামিতে জন্মগ্রহণ করেন সোফিয়া লিওন। মাত্র ১৮ বছর বয়সে পর্নো সিনেমার দুনিয়া পা রাখেন তিনি। উল্লেখ্য, গত তিন মাসের মধ্যে চারজন পর্নো তারকার মৃত্যু হয়েছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com