রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে ফলাফল জালিয়াতি করা হয়েছে : রিজভী

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় সোমবার, ১১ মার্চ, ২০২৪

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সুপ্রিম কোর্টের মতো জায়গায় আওয়ামী লীগ ভোটের অধিকার কেড়ে নিলো, ফলাফল কেড়ে নিলো। ফলাফল জালিয়াতি করে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে। যদি সুষ্ঠুভাবে ভোট গণনা হতো, তাহলে বিএনপির ফুল প্যানেল বিজয়ী হতো। গতকাল রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়া সাইবার ফোর্স আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।
এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশে এখন একটি পরিবারের জমিদারি চলছে, দেশ রাজতন্ত্রে পরিণত হয়েছে। গতকাল আপনারা দেখছেন সুপ্রিম কোর্ট বারের নির্বাচন। অহংকারের মাত্রা ও ক্ষমতার দম্ভ কতটা তীব্র হতে পারে সেখানে তা দেখা গেছে। সেখানে যুবলীগ যে তা-ব চালিয়েছে তা দেশবাসী দেখেছে। অথচ গ্রেফতার করা হয়েছে সম্পাদক প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে। কিন্তু যুথিকে কেন আটক করা হলো না? মারামারি করলো তারা নিজেরা নিজেরা। আটক করা হয়েছে বিএনপির লোক। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ডামি সরকার মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছে। জনগণ যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী বানাবে, রাষ্ট্রপতি বানাবে সে অধিকার কেড়ে নেয়া হয়েছে। আজকে পাঁচ কোটি শিক্ষিত যুবক বেকার- সেদিকে খেয়াল নেই। তাদের কাজের সুযোগ করে দেয়ার কোনো উদ্যোগ নেই। তারা ভ্রুক্ষেপ-ই করছে না। এ সময় আরো বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, কৃষক দলের হাসান জাফির তুহিন, শহীদুল ইসলাম বাবুল, ফজলে হুদা বাবুল প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com