শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বিপরীত উচ্চারণের মিলনমেলা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১১ মার্চ, ২০২৪

গত ৯ মার্চ দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল মিরপুর সংস্কৃতি কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন ঐতিহ্যবাহী সাহিত্য সংস্কৃতি সংগঠন বিপরীত উচ্চারণের মিলনমেলা। বিভিন্ন স্পট পরিদর্শন শেষে ধামরাই আলাদিন্স পার্ক সংলগ্ন একটি হলে জমে ওঠে ঝলমলে এক সাহিত্য আড্ডা। মিরপুর সংস্কৃতি কেন্দ্রের সভাপতি কবি ইয়াকুব বিশ্বাসের সভাপতিত্বে এবং বিপরীত উচ্চারণের সভাপতি কবি আমিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিতব্য উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি জনাব আবেদুর রহমান এবং বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে শিল্পী আকরাম মুজাহিদ, কবি শহীদ সিরাজী ও কবি মুন্সী বোরহান মাহমুদ। অনুষ্ঠানে লেখাপাঠ ও সংগীত পরিবেশন করেন— শহীদ সিরাজী, আকরাম মুজাহিদ, আমিনুল ইসলাম, মুন্সী বোরহান মাহমুদ, হাসনাইন ইকবাল, লোকমান হোসেন জীবন, ইয়াকুব বিশ্বাস, নোমান সাদিক, নাজির হোসেন খান, শাহাদাত ফাহিম, শাহাবুদ্দিন শিহাব, মুজাহিদুল ইসলাম, সাগর হাওলাদার, তরিকুল ইসলাম, আহমদ তানভীর ও সাইফ হাওলাদার। পরিশেষে জনাব ইয়াকুব বিশ্বাসের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে মিলনমেলার সমাপ্তি টানা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com