শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কিশোর অপরাধ নির্মূলে সবাই চেষ্টা করে যাচ্ছি: খন্দকার আল মঈন

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১১ মার্চ, ২০২৪

র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, কিশোর গ্যাং, গ্যাং কালচার ও কিশোর অপরাধীদের মদদ দিচ্ছে বা যারা এ ধরনের কাজ করছে আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসছি। যারা অপরাধ করছে তাদের আইনের আওতায় নিয়ে আসছি। কাউকে ও ছাড় দিচ্ছি না। কিশোর অপরাধ নির্মূলে সবাই চেষ্টা করে যাচ্ছি। গতকাল সোমবার (১১ মার্চ) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কমান্ডার খন্দকার আল মঈন বলেন, কিশোর গ্যাংয়ের সঠিক সংখ্যা বলা কঠিন। আজ র‍্যাব-১ কিশোর অপরাধে জড়িত ৩২ জনকে আটক করে। গত কয়েকদিন আগে র‍্যাব ও পুলিশ আটক করেছে। কিশোর গ্যাং, গ্যাং কালচার ও কিশোর অপরাধীদের মদদ দিচ্ছে বা যারা এ ধরনের কাজ করছে আমারা তাদের আইনের আওতায় নিয়ে আসছি। গত সোমবার যাদের আটক করেছি তাদের বয়স ১৮ থেকে ২১ বছর। তারাও একদমই তরুণ।
র‍্যাবের মুখপাত্র বলেন, যে কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে যাদের নামে মামলা হচ্ছে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসছি। পাশাপাশি একটি সামাজিক উদ্যোগ গড়ে তোলার জন্য আমাদের যার যার ক্ষেত্র থেকে চেষ্টা করে যাচ্ছি। আপনারা জানেন কিশোর গ্যাং নিয়ে একটি বইও লিখেছি। যে যার সেক্টর থেকে আমরা সবাই চেষ্টা করে যাচ্ছি যাতে সমাজ থেকে কিশোর অপরাধ নির্মূল করা যায়। কমান্ডার খন্দকার আল মঈন আরও বলেন, যারা এ ধরনের অপরাধ করছে বা জড়িত রয়েছে তাদের যদি আইনের আওতায় না আনা হয় তাহলে অপরাধের মাত্রা বেড়ে যাবে। অপরাধীদের সাহস বেড়ে যাবে। যারা অপরাধ করছে তাদের আমরা আইনের আওতায় নিয়ে আসছি ও ছাড় দিচ্ছি না। এ ধরনের অভিযান আমাদের চলমান থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com