শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইসরাইলি হামলায় গাজায় নিহত বেড়ে ৩১,১১২

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১১ মার্চ, ২০২৪

গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরতা থামছেই না। গত পাঁচ মাস ধরে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত ৩১ হাজার ১১২ জন নিহত হয়েছেন। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল সোমবার এ কথা জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় আরো ৬৭ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন এ পর্যন্ত ৭২ হাজার ৭৬০ জন। বিবৃতিতে আরো বলা হয়েছে, গাজায় ইসরাইলি আগ্রাসনের শিকার হওয়া ৭২ শতাংশই শিশু ও নারী।
গাজায় ইসরাইলের এই আগ্রাসনের কারণে ৮৫ শতাংশ ফিলিস্তিনিকে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতির দিকে ঠেলে দিয়েছে। সৃষ্টি হয়েছে খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সঙ্কট। জাতিসঙ্ঘের মতে, ইসরাইলের হামলায় ছিটমহলের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
উল্লেখ্য, গতবছরের ৭ অক্টোবর ফিলিস্তিনী সংগঠন হামাস ইসরাইলে আকস্মিক বড়ো ধরনের হামলা চালায়। এর প্রতিশোধ হিসেবে ইসরাইল গাজায় ভয়াবহ অভিযান শুরু করে এবং তা অব্যাহত রেখেছে। সূত্র : আল-জাজিরা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com