বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
কিউবার প্রেসিডেন্টকে ক্ষমতা ছাড়তেই হবে: ট্রাম্প প্রশাসন আলি লারিজানিকে হত্যার দাবি ইসরাইলের কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় জুলাই সনদের আলোকে তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদে সংশোধন জরুরি: বদিউল আলম ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করতে সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে: আইজিপি প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন কৃষক কার্ড বিতরণের সামগ্রিক বাস্তবায়ন ও অগ্রগতি দৃশ্যমান করার নির্দেশ প্রধানমন্ত্রীর বিএনপিকে ভোট না দিলেও যোগ্য হলে সরকারের সহায়তা পাবে: ইশরাক নিরাপত্তা নিয়ে শঙ্কা যুক্তরাষ্ট্রের পরিবর্তে মেক্সিকোয় বিশ্বকাপ খেলতে চায় ইরান ঈদযাত্রায় পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক হবেন যেভাবে

সন্ধ্যার পর দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস

খবরপত্র অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৮ এপ্রিল, ২০২০

দেশের বিভিন্ন অঞ্চলে বিকেল বা সন্ধ্যার পর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বুধবার (৮ এপ্রিল) আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট-এসব জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, এখন কালবৈশাখীর সময়। বিক্ষিপ্তভাবে মেঘ, বৃষ্টি হয়। এজন্য কিছুটা ভেরিয়েশন করে।

তিনি আরও বলেন, ‘আজ সকালে ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তবে কম। হলেও বিকেলে বা সন্ধ্যার পরে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলেও হালকা ধরনের হতে পারে। আর আজকে ঢাকার আকাশ মেঘলা থাকবে। তাপমাত্রা কমবে একটু।’ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকা আজ সকাল থেকে মেঘলা রয়েছে। কোথাও কোথাও ফোঁটা ফোঁটা বৃষ্টি হয়েছে।

বুধবার সকাল ৭টা পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা সামান্য অপরিবর্তীত থাকতে পারে। আজ ভোর ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com