বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

অস্কার আসরে হাততালি দিয়ে ভাইরাল অভিনেতা কুকুর

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৩ মার্চ, ২০২৪

দর্শক সারিতে বসা অতিথিরা। তাদের পাশের চেয়ারে বসা একটি কুকুর। ‘বার্বি’ তারকা রায়ান গসলিংসহ অতিথিরা যখন হাততালি দিচ্ছেন, তখন কুকুরটিও সামনের দু’পা দিয়ে সমভাবে হাততালি দিচ্ছে। নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। যা রীতিমতো নজর কেড়েছে নেটিজেনদের। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার। সোমবার (১১ মার্চ) বাংলাদেশ সময় ভোরবেলায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে বসে ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসর। সেখানে ফ্রেমবন্দি হয় কুকুরটি। ডেইলি মেইলের তথ্য অনুসারে, ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা মৌলিক চিত্রনাট্য বিভাগে পুরস্কার লাভ করেছে ‘অ্যানাটমি অব আ ফল’ সিনেমা। এতে স্নুপ চরিত্রে অভিনয় করে কুকুরটি। প্রতিভাবান এ কুকুরের নাম মেসি। মেসি নামে কুকুরটির প্রশিক্ষণ দিয়েছেন লারা নামে এক নারী। কুকুরটি নিয়ে গত বছর মুখ খুলেছিলেন তিনি। ওই সময়ে লারা জানিয়েছিলেন, কান চলচ্চিত্র উৎসব থেকে নজর কাড়তে শুরু করে মেসি। রহস্যজনকভাবে একজন মারা যান। ঘটনা নিয়ে শুরু হয় তদন্ত। প্রশ্ন উঠে, এটি কি হত্যাকা-? ঘটনার বেশ কিছু সূত্র পাওয়া যায়। সেই সূত্রগুলো নিহত ব্যক্তির লেখিকা স্ত্রীর দিকে সন্দেহ বাড়িয়ে দেয়। এমন গল্প নিয়ে তৈরি হয়েছে ‘অ্যানাটমি অব আ ফল’ সিনেমা। এটি নির্মাণ করেছেন জাস্টিন ট্রিট।
সিনেমাটি মুক্তির পর সমালোচকদের অনেকে দাবি করেছিলেন— কুকুরটি অস্কার পুরস্কার পাওয়ার যোগ্য। যদিও তা হয়নি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com