শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ইফতারে রাখুন চিড়ার ফালুদা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ১৩ মার্চ, ২০২৪

ইফতারে যারা স্বাস্থ্যকর খাবার রাখতে চান, তারা বানিয়ে ফেলতে পারেন চিড়ার ফালুদা। বাড়ির ছোট-বড় সবাই পছন্দ করবে এই খাবার। রইলো রেসিপি।
উপকরণ: চিড়া সিকি কাপ, দুধ ১ কেজি, রাইস নুডলস (গরম পানিতে ভেজানো) সিকি কাপ, সাগুদানা ৩ টেবিল চামচ, চিনি সিকি কাপ, ফল (আপেলকুচি, বেদানার দানা) স্বাদমতো, পেস্তা ও কাঠবাদামকুচি স্বাদমতো, ফ্রুট জেলি ১ প্যাকেট, ভ্যানিলা আইসক্রিম পছন্দমতো।
প্রণালি: শুরুতে জেলি প্যাকেটের নির্দেশমতো তৈরি করে নিন। এবার দুধ জ্বাল দিয়ে কিছুটা ঘন করে নিন। দুধ ৩ ভাগের ১ ভাগ কমে এলে সাগুদানা ও চিনি দেবেন। সাগুদানা প্রায় ফুটে এলে বাদামকুচি ও ১ ফোঁটা লাল রঙ দেবেন। এবার ঘন হয়ে এলে বাটিতে ঢেলে ঠান্ডা করুন। তারপর ফ্রিজে রেখে দিন। গরম পানিতে রাইস নুডলস ভেজানোর পর নরম হয়ে এলে পানি ঝরিয়ে ফেলুন। এরপর ঠান্ডা হতে দিন। চিড়া ধুয়ে পানি ঝরিয়ে একটু লবণ ছিটিয়ে দিন। সিকি কাপ পরিমাণ দুধে চিড়া ভিজিয়ে রাখুন।
এবার পরিবেশনের জন্য লম্বা গ্লাসে প্রথমে তৈরি করে রাখা জেলিকুচি, তারপর দুধে ভেজানো চিড়া, সাগুদানার মিশ্রণ, রাইস নুডলস—এভাবে একেকটি উপকরণের স্তর তৈরি করুন। এর ওপরে স্বাদমতো আইসক্রিমের স্কুপ দিয়ে জেলিকুচি, কুচানো পেস্তা ও কাঠবাদাম ছড়িয়ে দিন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন চিড়ার ফালুদা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com