শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

সেহরিতে যা খাওয়া উচিত নয়

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

শরীর সুস্থ রাখতে সেহরিতে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা উচিত। না হলে রোজা রাখা কষ্টসাধ্য হয়ে উঠবে। কেননা একটানা দীর্ঘ সময় না খেয়ে থাকলে শরীর দুর্বল হয়ে পড়ে। রমজানে শরীরের সুস্থতা নির্ভর করে সেহরির পুষ্টিকর খাবারের ওপর। যেহেতু সেহরির মাধ্যমে সারাদিন না খেয়ে থাকার প্রস্তুতি নেওয়া হয়। তাই এ সময় পুষ্টিকর খাবার তালিকায় রাখতে হবে। সেহরিতে কাচ্চি, পোলাও, বিরিয়ানি কিংবা মুখোরোচক খাবার একেবারেই খাওয়া উচিত নয়। এসব খাবার খেলে শরীর দুর্বল হয়ে পড়তে পারে। এ ধরনের খাবারে পুষ্টিগুণ থাকে না। এগুলো শরীরের জন্য ক্ষতিকর।
গরমের সময় রমজানে সুস্থ থাকতে সেহরিতে অবশ্যই তরল খাবার বেশি রাখতে হবে। এ ক্ষেত্রে নরম ভাত কিংবা স্যুপ খেলে সবচেয়ে ভালো হয়। সঙ্গে ৪-৫ রকমের শাক-সবজি রাখবেন ১৫০ গ্রামের মতো। লাউ, চাল কুমড়াসহ পেট ঠান্ডা রাখে এমন শাক-সবজি খেতে হবে।
সেহরিতে ২-৩ পিস মুরগির মাংস কিংবা এক পিস মাছ রাখতে পারেন। খাওয়ার পর এক গ্লাস দুধ খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। প্রচুর পানি পানের পরামর্শ দেন অনেকেই। না হলে ডিহাইড্রেশন দেখা দিতে পারে। স্বাস্থ্যকর খাবারের মাধ্যমে খুব সহজেই সুস্থ থাকা সম্ভব।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com