বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ব্যবহারকারীর নিরাপত্তা বাড়াতে নতুন ফিচার হোয়াটসঅ্যাপের

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪

প্রতিনিয়ত আপডেট হচ্ছে মেটার মালিকানাধীন অ্যাপ হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের নিরাপত্তার কথা সব সময় মাথায় রেখেই কাজ করে মেটার মালিকানাধীন প্ল্যাটফর্মটি। প্রতিনিয়ত কিছু না কিছু নতুন ফিচার এনে চমকে দেয় হোয়াটসঅ্যাপ। অ্যাপটিকে আরও আকৃষ্ট করে তুলতে এবং ইউজারদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতেই নানা ফিচার যুক্ত হচ্ছে হোয়াটসঅ্যাপে। এবার আরও একটি বিশেষত্ব জুড়তে চলেছে জনপ্রিয় এই মেসেজিং অ্য়াপে। এবার হোয়াটসঅ্যাপ নতুন একটি ফিচার নিয়ে এলো। যার মাধ্যম আপনার ছবি থেকে স্টিকার বানিয়ে কারা ব্যবহার করতে পারবেন, তা আপনিই সিদ্ধান্ত নিতে পারবেন। অর্থাৎ যে কেউ চাইলেই আর আপনার ছবিকে স্টিকারে পরিণত করতে পারবে না।
আপাতত অ্যান্ড্রয়েডের বিটা ভার্সনে পরীক্ষামূলকভাবে ফিচারটি চালু হয়েছে। যেখানে আপনার সবুজ সংকেত ছাড়া আপনার ছবি দিয়ে স্টিকার বানানো যাবে না। এর ফলে ব্যবহারকারীর নিরাপত্তা সুরক্ষিত থাকবে বলেই দাবি মেটার।
এছাড়া শিগগির হোয়াটসঅ্যাপের কি-বোর্ডে ইউনিকোড ১৫.১ ইমোজি যুক্ত হতে চলেছে। এর ফলে আরও নতুন নতুন ইমোজি ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। ফলে চ্যাটিং আরও মজাদার হয়ে উঠবে বলেই আশা মেটার। তবে ঠিক কবে থেকে এই ইমোজিগুলো অ্যান্ড্রয়েড ও আইফোন ইউজাররা ব্যবহার করতে পারবেন, তা এখনো স্পষ্ট করা হয়নি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com