বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ক্যানসারে আক্রান্ত ‘এক্স-মেন’ অভিনেত্রী অলিভিয়া

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

‘এক্স-মেন’খ্যাত অভিনেত্রী অলিভিয়া মুন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। গত ১০ মাসে তার ৪টি অস্ত্রোপচার হয়েছে। গত ১১ মার্চ বাংলাদেশ সময় ভোরবেলায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে বসেছিল ৯৬তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসর। এ মে দেখা যায় অলিভিয়াকে। কিন্তু এ মে বিষয়টি নিয়ে কোনো কথা বলেননি এই মার্কিন অভিনেত্রী। গত বুধবার (১৩ মার্চ) অলিভিয়া তার ইনস্টাগ্রাম পোস্টে ক্যানসার আক্রান্ত হওয়ার খবর জানান। হাসপাতালে তোলা ছবি শেয়ার করে ‘আয়রন ম্যান টু’খ্যাত অভিনেত্রী লেখেন, ‘২০২৩ সালের ফেব্রুয়ারিতে একটি জেনেটিক পরীক্ষা করিয়েছিলাম, যাতে ৯০টি ভিন্ন ভিন্ন ক্যানসারের পরীক্ষা করানো হয়। এর দুই মাস পর আমার ব্রেস্ট ক্যানসার শনাক্ত হয়।’
অলিভিয়া এখন ক্যানসারমুক্ত। কিন্তু কঠিন সেই সময়ের স্মৃতি হাতড়ে ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী লেখেন, ‘আমার উভয় স্তনে লুমিনাল বি ক্যানসার ছিল। লুমিনাল বি আক্রমণাত্মক এবং দ্রুত ছড়িয়ে পড়ে। গত ১০ মাসে আমার ৪টি অস্ত্রোপচার হয়েছে। আমি বহুদিন বিছানায় কাটিয়েছি। এসময়ে আমি ক্যানসার ও তার চিকিৎসা বিষয়ে অনেক কিছু শিখেছি।’ ২০১০ সালে মুক্তি পায় ‘আয়রন ম্যান টু’ সিনেমা। এতে চেজ রবার্টস চরিত্রে অভিনয় করেন অলিভিয়া। ২০১৬ সালে মুক্তি পায় ‘এক্স-মেন: অ্যাপোক্যালিপস’। এতে সাইলক চরিত্রে অভিনয় করেন এই অভিনেত্রী। অলিভিয়া অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য গেটওয়ে’। ২০২১ সালের ৩ সেপ্টেম্বর মুক্তি পায় এটি। এরপর আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com