শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

প্রথমবারের মতো মরক্কো জাতীয় দলে ডাক পেলেন ব্রাহিম দিয়াজ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

রিয়াল মাদ্রিদের স্প্যানিশ বংশোদ্ভূত মিডফিল্ডার ব্রাহিম দিয়াজ প্রথমবারের মতো মরক্কো জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন। এ মাসে এ্যাঙ্গোলা ও মরিতানিয়ার বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচের জন্য তাকে দলে ডাকা হয়েছে।

২৪ বছর বয়সী দিয়াজ ২০২১ সালে লিথুনিয়ার বিপক্ষে একটি মাত্র প্রীতি ম্যাচে স্পেনকে প্রতিনিধিত্ব করেছিলেন। ওই সময় করোনা মহামারিতে কোনো সিনিয়র খেলোয়াড় খেলতে রাজি না হওয়ায় দিয়াজ স্পেনের হয়ে মাঠে নেমেছিলেন। এরপর আর স্প্যানিশ দলে খেলার সুযোগ পাননি। যে কারণে বছর খানেক আগে দিয়াজ মরক্কোর নাগরিকত্বের জন্য আবেদন করেন। স্পেন দলে ডাক পাবার দীর্ঘ প্রতীক্ষা আর মেনে নিতে পারেননি দিয়াজ। মরোক্কান ফুটবল ফেডারেশন প্রীতি ম্যাচের জন্য বুধবার দল ঘোষণা করেছে। মোনাকোর ১৯ বছর বয়সী মিডফিল্ডার এলিয়েসেন সেগিরও প্রথমবারের মতো এই দলে ডাক পেয়েছেন। অনুর্ধ্ব-১৯ পর্যায় এলিয়েসেন ফ্রান্স দলকে প্রতিনিধিত্ব করেছেন। উল্লেখ্য, আগামী ২২ মার্চ এ্যাঙ্গোলা ও চারদিন পর মরিতানিয়ার মোকাবেলা করবে ওয়ালিদ রেগ্রাগুইয়ের মরক্কো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com