শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কোপায় আর্জেন্টিনা-ব্রাজিলের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

কোপা আমেরিকার সূচি প্রকাশিত হয়েছে। ২০২৪ সালের ২১ জুন থেকে শুরু হচ্ছে এবারের প্রতিযোগিতা। ফাইনাল ১৫ জুলাই। প্রতিযোগিতার প্রথম ম্যাচেই খেলতে নামবে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
এবারের প্রতিযোগিতায় মোট চারটি গ্রুপ রয়েছে। প্রতিটি গ্রুপে চারটি করে দল। অর্থাৎ, মোট ১৬টি দল নিয়ে হবে প্রতিযোগিতা। এখন পর্যন্ত ১৪টি দল চূড়ান্ত হয়ে গেছে। বাকি দু’টি দল এখনো ঠিক হওয়া বাকি। গ্রুপ এ— আর্জেন্টিনা, পেরু, চিলি, যোগ্যতা অর্জনকারী দল। গ্রুপ বি— মেক্সিকো, ইকুয়েডর, ভেনেজুয়েলা, জামাইকা।
গ্রুপ সি— যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানাম, বলিভিয়া। গ্রুপ ডি— ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, যোগ্যতা অর্জনকারী দল।
২১ জুন প্রথম ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে যোগ্যতা অর্জনকারী দল। তাদের পরের খেলা ২৬ জুন। প্রতিপক্ষ চিলি। ৩০ জুন গ্রুপের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে খেলতে নামবে বিশ্বচ্যাম্পিয়নেরা। ব্রাজিলের প্রথম ম্যাচ ২৫ জুন। প্রতিপক্ষ যোগ্যতা অর্জনকারী দল। ২৯ জুন প্যারাগুয়ে ও ৩ জুলাই কলম্বিয়ার বিপক্ষে গ্রুপের বাকি দু’টি ম্যাচ খেলবে ব্রাজিল। প্রতিটি গ্রুপ থেকে দু’টি করে দল যাবে কোয়ার্টার ফাইনালে। তারপর সেখান থেকে সেমিফাইনাল ও ফাইনালের মধ্যে দিয়ে পাওয়া যাবে এবারের কোপার চ্যাম্পিয়ন দলকে। সূত্র : আনন্দবাজার




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com