রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

১০ টাকা লিটার দুধ বিক্রি: ভোক্তা সম্মাননা পেলেন কিশোরগঞ্জের এরশাদ

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

রমজান উপলক্ষে ১০ টাকা লিটার দুধ বিক্রি করায় ভোক্তার সম্মাননা পেলেন কিশোরগঞ্জের করিমগঞ্জের মো. এরশাদ উদ্দিন। বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মো. এরশাদ উদ্দিনকে ‘বেস্ট প্র্যাকটিস সম্মাননা’- দেওয়া হয়। গতকাল শুক্রবার (১৫ মার্চ) বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৪ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা গ্রহণ করেন তিনি। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এরশাদ উদ্দিনকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
মো. এরশাদ উদ্দিন কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর রৌহা গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশ মিলস্কেল রি-প্রসেস অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেসি অ্যাগ্রো ফার্মের চেয়ারম্যান। এছাড়া তিনি বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য। গত তিন বছরের ধারাবাহিকতায় এবছরেও রোযার প্রথমদিন ১২ মার্চ থেকে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার রৌহা গ্রামের তার জেসি এগ্রো ফার্ম থেকে ১০ টাকা লিটার দুধ বিক্রির কার্যক্রম শুরু করেন। সেখান থেকে প্রতিদিন ৬৫-৭০টি পরিবার এক লিটার করে দুধ ১০ টাকা দিয়ে সংগ্রহ করে। এ কার্যক্রম রমজানের শেষদিন পর্যন্ত চলবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com