শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

বাসায় ফিরেছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশানের বাসভবন ফিরোজা’র উদ্দেশে হাসপাতাল ছাড়েন তিনি। রাত ৮টা ১০ মিনিটে বাসায় পৌঁছান খালেদা জিয়া। গত বুধবার সন্ধ্যার পর হাসপাতালে নেয়া হলে পরীক্ষা-নিরীক্ষার জন্য তিনি হাসপাতালে ভর্তি হন। শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা শেষে মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্তক্রমে তাকে বাসায় আনা হয়।

এদিকে খালেদা জিয়া বাসায় ফেরার খবরে হাসপাতাল প্রাঙ্গণ ও তার বাসায় ছুটে যান বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। তারা খালেদা জিয়ার গাড়ি বহরকে স্কর্ট দিয়ে গুলশানের বাসা পর্যন্ত যান। খালেদা জিয়ার গাড়িবহরের পেছনে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন স্লোগান দেন। গুলশানে খালেদা জিয়ার বাসায় বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ঢাকা উত্তর বিএনপির আমিনুল হক, মহিলা দলের হেলেন জেরিন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
সর্বশেষ গত ৮ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। পরে সেদিন রাতে আবার গুলশানে ‘ফিরোজা’য় ফিরে আসেন। ৭৮ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী আথ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসহ প্রভৃতি রোগে ভুগছেন। এর আগে, গত বছরের ৯ আগস্ট গুরুতর অসুস্থ হলে রাতেই এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। টানা ৫ মাস হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ডের অধীনে তিনি চিকিৎসাধীন ছিলেন। টানা ৫ মাস ৫ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিতসাধীন থাকার পর গত ১১ জানুয়ারি মেডিক্যাল বোর্ডের ছাড়পত্র নিয়ে বাসায় আসেন তিনি। এরপর স্বাস্থ্য পরীক্ষার জন্য ৮ ফেব্রুয়ারি এভারকেয়ারে যান। ডা. জাহিদ হোসেন জানান, মেডিক্যাল বোর্ডে দেশের বিশেষজ্ঞ চিকিৎসকের পাশপাশি লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অষ্ট্রেলিয়ার কয়েকজন বিশেষজ্ঞ চিকিতসকও ইন্টারনেটের মাধ্যমে এই বোর্ডের সদস্য হিসেবে যুক্ত থাকেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com