শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঢাকায় বৃষ্টিতে জনজীবনে স্বস্তি

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

গরমের শুরুতে ঢাকায় তুমুল বৃষ্টির দেখা মিলেছে। গতকাল মঙ্গলবার (১৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ বৃষ্টি শুরু হয়। কোথাও কোথাও পড়েছে শিলা। গত কয়েকদিনে ঢাকাসহ প্রায় সারাদেশেই তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছিল। কোথাও কোথাও বইছিল মৃদু তাপপ্রবাহ। বিভিন্ন স্থানে হালকা বৃষ্টিও হচ্ছিল, কোথাও কোথাও ছিল ঝোড়ো হাওয়াও। গতকাল মঙ্গলবার সকাল থেকে ঢাকার আকাশ মোটামুটি রোদেলাই ছিল। কিছুটা মেঘের আনাগোনাও ছিল আকাশে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভ্যাপসা গরম। দুপুরের পর হঠাৎই আকাশ কালো মেঘে ঢেকে যায়। দুপুর আড়াইটার দিকে শুরু হয় ঝুম বৃষ্টি।
তুমুল বৃষ্টিতে গরম থেকে স্বস্তি মিললেও পথে-ঘাটে থাকা নগরবাসী পড়েন ভোগান্তিতে। অনেককেই নিরুপায় হয়ে বৃষ্টিতে ভিজতে হয়। বৃষ্টির কারণে রাজধানীর কোন কোন সড়কে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। দুপুর সোয়া ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টি হচ্ছিল। রাজধানীর কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে। যদিও এর আগে দেশের আট বিভাগেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ঢাকায় বৃষ্টিতে জনজীবনে স্বস্তিমঙ্গলবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা বিভাগের অনেক জায়গায় রাজশাহী, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময়ে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
রাঙ্গামাটি ও নীলফামারী জেলাসহ সীতাকু- অ লের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া বিভাগ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com