রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জুলুম-নির্যাতন চালিয়ে সরকার ক্ষমতা ধরে রাখতে পারবে না : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

সরকার জুলুম-নির্যাতন চালিয়ে ক্ষমতা ধরে রাখতে পারবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিসহ বিরোধী দল, মত ও পথের মানুষদের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে আওয়ামী দখলদার সরকার কোনোভাবেই নিজেদের অবৈধ ক্ষমতা ধরে রাখতে পারবে না। মিথ্যা, বানোয়াট, হয়রানীমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে আজ মঙ্গলবার বিবৃতি দিয়েছেন মির্জা ফখরুল।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘৭ জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে গায়ের জোরে রাষ্ট্রক্ষমতা দখলের পর আওয়ামী শাসকগোষ্ঠী এখন কতৃর্ত্ববাদী শাসনের দ্বারা রাষ্ট্রক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নানা কায়দায় জোরালোভাবে জুলুম ও দমন-পীড়ন শুরু করেছে। আদালতকে দিয়ে মিথ্যা মামলায় জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানো এখন প্রতিদিনের ঘটনা। আজ মিথ্যা মামলায় আজিজুল বারী হেলাল এবং আকরামুল হাসানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা সেটিরই আরো একটি বহি:প্রকাশ। জনগণ যেহেতু ৭ জানুয়ারির একতরফা নির্বাচন প্রত্যাখান করেছে, সেহেতু গণবিরোধী সরকারের ভয়াবহ দুঃশাসন প্রতিরোধে জনগণ আরো সোচ্চার হয়ে উঠেছে। দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপিসহ বিরোধী দল, মত ও পথের মানুষদের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে আওয়ামী দখলদার সরকার কোনোভাবেই নিজেদের অবৈধ ক্ষমতা ধরে রাখতে পারবে না।’
বিএনপি মহাসচিব বিবৃতিতে আজিজুল বারী হেলাল এবং আকরামুল হাসানের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির জোর আহবান জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com