শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

হাইতির অভিজাত এলাকায় সন্ত্রাসীদের হামলা, নিহত অন্তত ১২

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্সের উপকণ্ঠে পিশন-ভিলার অভিজাত এলাকায় একটি গ্যাং হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছে। ওই এলাকা থেকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে লাশগুলো সরিয়ে নেয়া হয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়, ২৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া পোর্ট-অ-প্রিন্সজুড়ে গ্যাং আক্রমণ বৃদ্ধি পেয়েছে। তবে গতকাল পর্যন্ত আশপাশের এলাকাগুলো অনেকাংশে শান্তিপূর্ণ ছিল। সোমবার সূর্যোদয়ের আগে বন্দুকধারীরা লাবোল এবং থমাসিনের পাহাড়ী সম্প্রদায়ের বাড়িঘর লুট করে। তবে রেড়িও স্টেশন থেকে পুলিশ বাসিন্দাদের পালিয়ে যেতে বললে অনেকে সরে যেতে সক্ষম হয়।
রয়টার্স এবং অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিগুলো জানায়, গুলিবিদ্ধ নিহতদের লাশ শহরতলির প্রধান রাস্তা থেকে এবং একটি জ্বালানী স্টেশনের বাইরে থেকে সরিয়ে নেয়া হয়েছিল। অনেক দিন থেকেই হাইতিতে রাজনৈতিক ও মানবিক সংকট চলছে। এই সংকটের জেরে রাজধানী পোর্ট-অ-প্রিন্সের কিছু অংশে ক্ষুধা ও অপুষ্টিজনিত মৃত্যু বাড়তে পারে বলে আগেই সতর্ক করেছিল জাতিসংঘের এই সংস্থাটি। সংস্থাটি আরও জানিয়েছে, সেখানে প্রতি চারজন মহিলার মধ্যে একজন মৌলিক স্বাস্থ্যসেবার বাইরে। চলতি সপ্তায় হাইতির অনির্বাচিত প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি জানান, একটি ক্রান্তিকালীন কাউন্সিল চালু হলে তিনি পদত্যাগ করবেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com