শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দেশের ১৮ গুণী পেলেন বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড

ঝিন্টু দেবনাথ (গৌরীপুর) ময়মনসিংহ
  • আপডেট সময় রবিবার, ৩১ মার্চ, ২০২৪

দেশের ১৮ জন গুণী পেলেন বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড। বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের এ অ্যাওয়ার্ড দেওয়া হয়। শনিবার (৩০ মার্চ) দুপুরে ময়মনসিংহের শহীদ সাহাব উদ্দিন মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর পরেশচন্দ্র মোদক আনুষ্ঠানিকভাবে গুণীজনদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন। অ্যাওয়াডপ্রাপ্ত গুণীজনরা হলেন শিল্পকলা, শিক্ষা, ভাষা ও সাহিত্যে- কবি নির্মলেন্দু গুণ, অধ্যাপক যতীন সরকার, মোঃ নূরুল ইসলাম, কবি সুফিয়া বেগম, চিত্রনায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল, গবেষণায়- ড. মির্জা মোফাজ্জল ইসলাম, ড. মো. মেহেদী মাসুদ, সমাজসেবায়- মো. আব্দুর রহিম খান (পিপিএম), চিত্রনায়িকা রোজিনা, এমএ মালেক, সাংবাদিকতায়- বীর মুক্তিযোদ্ধা জিয়াউদ্দিন আহমেদ, সুবীর বসাক, ম.নূরুল ইসলাম, জীবন ইসলাম, হেমায়েত হোসেন, ফরিদ খান, মো. আলতাব হোসেন, মো. বাবুল হোসেন। বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মো. রায়হান উদ্দিন সরকার জানান, বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন অঙ্গনের বেশ কয়েকজন গুণীজনকে ক্রেস্ট ও সনদ তুলে দেয়া হয়েছে। প্রসঙ্গত, গৌরীপুর উপজেলার ‘দি ইলেক্টোরাল কমিটি ফর বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড কমিটি’র উদ্যোগে ২০১২ সাল থেকে দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ এই অ্যাওয়ার্ড দেওয়া শুরু করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com