বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রাফি মামুনের পরিচালনায় নতুন নাটক ‘ইবাদত’

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১ এপ্রিল, ২০২৪

সেরা নাটক তৈরির জন্য ব্যস্ত সময় পার করছেন নির্মাতারা। সম্প্রতি একটি নাটকের শুটিং শেষ করেছেন নির্মাতা রাফি মামুন। নাটকের নাম ‘ইবাদত’। এতে জুটি বেঁধেছেন আফজাল সুজন ও তাইয়্যেবা ঐশী। নাটকটিতে সালেহীন ও আসমা চরিত্রে অভিনয় করেছেন এই জুটি। এছাড়াও নাটকটিতে আরও অভিনয় করেছেন, বড়দা মিঠু, এম কে এইচ পামির, বাবুল হাসান, জয় চৌধুরী, সুমন আহমেদ সহ আরও অনেক পরিচিত মুখ।
‘ইবাদত’ নাটকের গল্পে দেখা যাবে, গল্পটা একটা ভিন্ন ধারার গল্প, নতুন নতুন চরিত্র, নতুন লোকেশন, অনেকটা ব্যতিক্রম নাটক সবমিলিয়ে সকলের পরিশ্রমের একটা সুন্দর নাটক দেখতে পাবেন দর্শক।
নাটকের প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেতা আফজাল সুজন জানান, অনেকদিন পর সম্পূর্ণ আলাদা একটা নতুন চরিত্রে কাজ করলাম, নতুন একটা গল্প, নতুন লোকেশন, নতুন লুক, অনেক নতুন মানুষের সাথে সময় কাটানো, কাজটা করার সময় সবার অনেক পরিশ্রম হয়েছে, আশা করি সবাই কাজটা দেখবেন এবং সবাইকে নাটকটি দেখার আমন্ত্রণ রইলো।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা রাফি মামুন জানান, ‘গল্পটি অনেক সুন্দর। আশা করি এই নাটকটি আপনারা আপনাদের পরিবারকে নিয়ে উপভোগ করতে পারেন। আমাদের চোখের আড়ালে আনাচে-কানাচে যে ঘটনাগুলো ঘটে থাকে, সেইগুলোার একটি চিত্র এই নাটকে দেখতে পাবেন দর্শক। নাটকের চরিত্রগুলো দেখে দর্শকের খুব বাস্তব মনে হবে। দর্শক পছন্দ করবে। তাদের মূল্যবান সময়টুকু নষ্ট হবে না বলে আশা রাখছি। ‘ইবাদত’ নাটকটি আসছে আজ শনিবার দুপুর ২টার সময় জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের আফজাল সুজন (Afjal Sujon) চ্যানেলে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com