শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গাজা যুদ্ধে পরাজয়ের দ্বারপ্রান্তে ইসরাইল’

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১ এপ্রিল, ২০২৪

গাজায় যুদ্ধে ইসরাইল পরাজয়ের দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসরাইলের নিউ হোপ পার্টির নেতা এমপি গিডিয়ন সা’র। গতকাল রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গিডিয়ন সা’র বলেছেন, গাজা যুদ্ধে ইসরাইল সরকারের দৃষ্টিভঙ্গি পরাজয়ের দিকে নিয়ে যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গিডিয়ন সা’র বলেছেন, ‘বন্দীদের মুক্তির পরিকল্পনার বিষয়টি ঠিক একই কারণে আটকে আছে যে কারণে সবকিছু আটকে আছে। এই দীর্ঘ মাসগুলোতে হামাসের উপর সামরিক চাপ হ্রাস পেয়েছে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, একটি দীর্ঘ, পুনরাবৃত্তিমূলক ও মন্থর যুদ্ধের ফলে যুগান্তকারী ফলাফল হবে না…। গাজা যুদ্ধের বাস্তবতা হলো- ইসরাইল পরাজয়ের দিকে অগ্রসর হচ্ছে। সূত্র : আল-জাজিরা




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com