রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ক্যাম্পাসগুলোতে ভিন্ন মতালম্বী সংগঠনকে কাজ করতে দিচ্ছে না

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১ এপ্রিল, ২০২৪

সাংবাদিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিলে মঞ্জুরুল ইসলাম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে এক ইফতার মাহফিল রাজধানীর একটি মিলনায়তনে আজ অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে ও কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা.সাদেক আব্দুল্লাহর পরিচালনায় এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রচার-মিডিয়া সম্পাদক, ছাত্রশিবিরের সাবেক অফিস সম্পাদক আতাউর রহমান সরকার, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ, সাবেক মিডিয়া সম্পাদক আশরাফুল আলম ইমন, ঢাকা মহানগরী পূর্ব সভাপতি অহিদুল ইসলাম আকিক প্রমুখ।

সভাপতির বক্তব্যে শিবির সভাপতি বলেন, এদেশ ১৮ কোটি মানুষের দেশ।সকল ক্যাম্পাসে সকল ছাত্র সংগঠনের কাজ করার অধিকার রয়েছে। অথচ ক্যাম্পাসগুলোতে ভিন্ন মতালম্বী সংগঠনকে কাজ করতে দিচ্ছেনা ছাত্রলীগ। ছাত্রলীগের ট্যান্ডারবাজি,হল দখল, চাঁদাবাজিসহ তাদের নানান ক্যাপাস ডায়ালেন্সের কারণে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিপন্ন। আবরারের মতো মেধাবী শত ছাত্রকে হত্যা করেছে এ সংগঠনটি। ছাত্র সমাজ তাদের দেশ, সমাজ ও শিক্ষা বিরোধী কোনো অপতৎপরতা মেনে নেয়নি, সামনেও নিবে না ইনশাআল্লাহ।
শিবির সভাপতি বলেন, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেশের মানুষের মূল্যবোধ, চিন্তা বিরোধী জগাখিচুরি শিক্ষা চালুর অপচেষ্টা এদেশের সচেতন ছাত্রসমাজ মেনে নিবে না। অবিলম্বে দক্ষ,দেশপ্রেমিক,নৈতিকতা সম্পন্ন মানুষ তৈরির জন্য আলেম-উলামা,দেশ প্রেমিক মানুষের নেতৃত্বে শিক্ষা কমিশনকে ঢেলে সাজাতে হবে।

শিবির সভাপতি আরও বলেন, সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক তৈরির লক্ষ্যে ছাত্রশিবির বিকল্প শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে। তিনি ছাত্র সমাজের নানাবিধ সমস্যা সমাধান, যেকোনো দূর্যোগে শিবির দায়িত্বশীল ভূমিকা উল্লেখ করে সাংবাদিক সমাজ ও দেশের সকল মানুষের কাছে কল্যাণমূলক কাজ অব্যাহত রাখতে সহযোগিতা কামনা করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com