বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

আ’লীগ দেশকে দাসত্বের দিকে নিয়ে গেছে : আমিনুল হক

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ১ এপ্রিল, ২০২৪

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক বলেছেন, আওয়ামী লীগের হাতে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিরাপদ নয়। দেশের জনগণের জানমাল নিরাপদ নয়। লুটপাট আর বিদেশে পাচারের টাকা বাঁচাতে তারা দেশকে বিক্রি করে দেয়ার পায়াতারা করছে। তারা ক্ষমতায় থাকতে এখন দেশকে পার্শ্ববর্তী দেশের দাসত্বের দিকে নিয়ে গেছে। এ অবস্থা থেকে দেশকে বাঁচাতে হবে। এর জন্য আন্দোলনের কোনো বিকল্প নেই। গতকাল সোমবার গুলশান থানা ১৮ ও ১৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিএনপির কারা নির্যাতিত নেতাকর্মীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়। সেজন্য বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতে নির্যাতনের চরম পদক্ষেপ গ্রহণ করেছে। এসব করে বিএনপিকে দমানো যাবে না। লুণ্ঠিত মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে রাজপথের আন্দোলন চলছে, চলবে। হামলা-মামলা, গ্রেফতার-নির্যাতন ও গুম-খুন করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। তিনি বলেন, দেশে আজ গণতন্ত্র নেই, মানুষের ভোটাধিকার নেই, কথা বলার অধিকার নেই। নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে মানুষের নাভিশ্বাস, মানুষ কঠিন সময় অতিক্রম করছে। গত ১৭ বছর ধরে গায়ের জোরে এই সরকার ক্ষমতায় রয়েছে। এই সময়ে সারাদেশে লাখ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা যড়যন্ত্রমূলক মামলা দিয়েছে, হাজার হাজার নেতাকর্মী গুম খুন করেছে, এত নির্যাতন করেও জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করতে পারেনি।
দেশে লুটপাট ও দুর্নীতি চলছে জানিয়ে জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, বিদ্যমান সকল সঙ্কট থেকে দেশ ও মানুষকে বাঁচাতে হলে এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com