সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নেতাকর্মীদের ওপর দমনপীড়ন থামছে না: গয়েশ্বর

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় সোমবার, ১ এপ্রিল, ২০২৪

দেশে স্বাভাবিক রাজনীতি করার পরিবেশ নেই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করে বলেছেন, সারা দেশে বিএনপি নেতাকর্মীদের ওপর দমনপীড়ন চালানো হচ্ছে।
গতকাল সোমবার (১ এপ্রিল) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান শাহীনকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি নেতাকর্মীদের ওপর দমনপীড়ন থামছেই না। কেউ স্বাভাবিক রাজনীতি করতে পারছে না। দমনপীড়ন করেই সরকার ক্ষমতা ধরে রাখতে চায়। তবে বিএনপি যথাসময়ে নির্যাতন-নিপীড়নের উপযুক্ত জবাব দেবে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উত্তপ্ত পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বিএনপিও ছাত্ররাজনীতি চায় কিন্তু তা একদলীয় ছাত্র সংগঠনের নয়। বুয়েটে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নির্যাতনে এক সাধারণ ছাত্র মারা গেছেন। তাই জোর করে সেখানে ছাত্ররাজনীতির অনুমতি দেওয়া ঠিক হবে না। বুয়েটকে সিদ্ধান্ত নিতে হবে সেখানে রাজনীতি উন্মুক্ত হবে কি না। চিকিৎসার সুযোগ থেকে বি ত করে সরকার তিলে তিলে বিএনপি চেয়ারপারস বেগম খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলেও এ সময় অভিযোগ করেন গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের দাবি, যদি খালেদা জিয়া মারা যান, তাহলে তার মৃত্যু হবে একটি হত্যাকা-। সরকার তার মৃত্যুর অপেক্ষায় আছে। যেদিন তার মৃত্যু হবে সেদিন গণভবনে মিষ্টি বিতরণ করবে তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com