রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ময়মনসিংহের ভালুকায় বেড়েছে মশার উপদ্রব, অতিষ্ঠ জনজীবন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১ এপ্রিল, ২০২৪

ময়মনসিংহের ভালুকায় বেড়েছে মশার উপদ্রব। এতে অতিষ্ঠ এলাকাবাসী। সন্ধ্যা বা রাতে নয়, দিনের বেলাতেও মশার উৎপাত এলাকার বাসাবাড়িসহ বিভিন্ন স্থাপনায়। এমন পরিস্থিতিতে পৌরসভার কোনো কার্যক্রম হাতে নিতে দেখছেন না বলে অভিযোগ স্থানীয়দের। মশার উৎপাত থেকে রেহাই পেতে দিনের বেলায় মশারি টানিয়ে ঘুমাতে হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেকেই। ঋতু পরিবর্তনের সাথে সাথে মশার যন্ত্রণা যেমন বেড়েছে তেমন বেড়েছে ডেঙ্গু, ম্যালেরিয়া, ফাইলেরিয়া ও চিকুনগুনিয়া সহ মশাবাহিত রোগ। ঘরে বাইরে, রাস্তা বা ফুটপাত কোথাও নেই কোনো স্বস্তি। মশার উৎপাতে ত্যক্ত-বিরক্ত ভালুকা পৌরসভা সহ ভালুকা উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা। এদিকে, পৌরসভার খাল-নালাগুলোকে মশার বসতিমুক্ত করতে নিয়মিত পরিষ্কার করার দাবি সাধারণ মানুষের। তবে, কর্তৃপক্ষ যথেষ্ঠ পদক্ষেপ নিচ্ছে না এমন অভিযোগও তাদের। ভালুকা পৌর মেয়র ডাঃ এ.কে.এম মেজবাহ উদ্দিন কাইয়ুম বলেন, ওয়ার্ডে ওয়ার্ডে মশক নিধন ঔষধ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে মশক নিধন ঔষধ দেওয়া হবে। মশক নিধনে শিগগিরই কার্যকর পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা ভালুকাবাসীর।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com