শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী নুসরাত জাহান মিতু ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা

গজারিয়া প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ১ এপ্রিল, ২০২৪

আসন্ন গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নুসরাত জাহান মিতু নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি।নুসরাত জাহান মিতু মানবতার সেবায় কাজ করে যাওয়া ইতিমধ্যেই গজারিয়ার গণমানুষের মাঝে পরিচিত মানবিক মুখ।
এবার জন প্রতিনিধি হয়ে সরাসরি মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার উন্নয়নের পাশাপাশি রাস্তাঘাট,নারী শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্য খাতসহ সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি এবং বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে প্রতিনিয়ত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।এবারের উপজেলা পরিষদ নির্বাচনে গজারিয়ায় আলোচনায় রয়েছেন তিনি।নুসরাত জাহান মিতু বলেন, আমি এল এল বি দ্বিতীয় বর্ষে অধ্যায়নরত, আমার শশুর সাবেক তিন বারের মেম্বার এবং আমার স্বামী ৮নং ওর্য়াডের তিন বারের বর্তমান মেম্বার এবং বাংলাদেশ আওয়ামী গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেব লীগের ১নং যুগ্মসম্পাদক। তিনি আরো বলেন জনগণের অনুরোধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার সিদ্ধান্ত নিয়েছি আমি,জনগণ পরিবর্তন চায়। তফসিল ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করেছি। জনগণের কাছ থেকে অভাবনীয় সাড়া পাচ্ছি। বিনির্মান ও নাগরিক সেবা প্রত্যাশা পূরণের লক্ষ্যে আসন্ন গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে ‘ ভোটের মালিক জনগণ। তারাই তাদের ভোট প্রয়োগের মাধ্যমে নির্বাচিত করবেন আগামীর নেতৃত্ব।আমি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছি।জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com