শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

দুদিনের সফরে ঢাকায় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

দুদিনের সফরে ঢাকায় এসেছেন লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। রোববার (৭ এপ্রিল) সকাল ৯টা ২৫ মিনিটে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তাকে স্বাগত জানান।
দুদিনের সফরে মাউরো ভিয়েরা রোববার দুপুর ২টা ২০ মিনিটে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। ৩টা ২০ মিনিটে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুর সঙ্গে বৈঠক করবেন। পরে বিকেল পৌনে ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।
পরদিন সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী। এরপর গাজীপুরে স্কয়ার ফার্মাসিটিকালসের কারখানা ও বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করবেন তিনি। এদিন দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে জি২০ এর বর্তমান চেয়ার হিসেবে ব্রাজিলের অগ্রাধিকার বিষয়ে কথা বলবেন। বিকেল ৪টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে ব্যবসায়ীদের সঙ্গে সাক্ষাৎ করবেন মাউরো ভিয়েরা। পরে এফবিসিসিআইয়ের আয়োজনে ইফতার ও রাতের খাবারে অংশ নেবেন। রাত ১১টা ৫৫ মিনিটে বিমানযোগে ঢাকা ত্যাগ করবেন তিনি। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী একটি বড় প্রতিনিধিদল নিয়ে এসেছেন। এই সফরের মাধ্যমের ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত শক্তিশালী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তার সফরে এক চুক্তি ও তিনটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। কূটনৈতিক সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার মাউরো ভিয়েরার সফরকে সামনে রেখে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে আলোচনা করেন ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস। এ সময় তিনি গরুর মাংস রপ্তানির বিষয়টি আলোচনায় তোলেন। ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সফরে এটি নিয়ে বিস্তারিত আলোচনা হতে পারে। ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস জানান, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফর প্রথমবারের মতো ব্রাজিল থেকে কোনো উচ্চপর্যায়ের সফর এটি। এ সফর আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের মাইলফলক। এর মাধ্যমে সম্পর্ক আমরা মজবুত করতে পারবো।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com