শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নির্মাণাধীন বাড়ি থেকে রড পড়ে মৃত্যু, একমাত্র উপার্জনক্ষমকে হায়ে পরিবারটি এখন অসহায়

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

মোহাম্মদ হাসান। শনিবার রাত পৌণে ৮টার দিকে মসজিদে যাচ্ছিলেন শবে কদরের নামাজ পড়ার জন্য। সাত মসজিদ হাউজিং এলাকায় নির্মাণাধীন একটি বাড়ি থেকে রড পড়ে তার মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিকাদারের অবহেলা, বাড়ির মালিকের সচেতনার অভাবে ঘটা এই দুর্ঘটনার ফলে একটি পরিবার মুহূর্তেই অসহায় হয়ে পড়েছে। নিহত হাসান ছিলেন বায়োফার্মা লিমিটেড কর্পোরেট হেড অফিসের সাপ্লাই চেইন বিভাগের এসিস্ট্যান্ট ম্যানেজার। বয়স ৪৬ বছর।
বায়োফার্মা লিমিটেডের হেড অব এইচআর ড. গোলাম মাওলা শিমুল জানান, তাদের সহকর্মী হাসানের লাশ এখনো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে আছে। পোর্ট মর্টেমের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এরপর ঢাকায় জানাজা হওয়ার পর লাশ চট্টগ্রামের আনোয়ারায় গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হবে। ড. শিমুল জানান, নিহত হাসানের মা, স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে রয়েছে। বড় ছেলে চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছে। ছোট ছেলে ক্লাস টেনে পড়ে। আর মেয়ে পড়ে চতুর্থ শ্রেণীতে। তিনি বলেন, নিহত হাসানের বাবা বা অন্য কোনো ভাই নেই। তার স্ত্রী গৃহিনী। ফলে পরিবারে তিনিই ছিলেন একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাকে হারিয়ে পরিবারটি একেবারে অসহায় হয়ে পড়েছে। যথাযথ আর্থিক ক্ষতিপূরণই অসহায় পরিবারটিকে সাময়িকভাবে হলেও স্বস্তি দিতে পারেন। ড. শিমুল বলেন, এ ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। স্থানীয়রা জানান, ঠিকাদারের অবহেলা এবং বাড়ির মালিকের সচেতনার অভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে। তাদের ভুলের কারণে একটি পরিবার হঠাৎ করেই অসহায় হয়ে পড়েছে। আর কাউকে যেন এ ধরনের দুর্ভাগ্যের শিকার হতে না হয়, সেজন্য এ ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com