শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কেএনএফ’র প্রধান সমন্বয়ক চেওসিম বম গ্রেফতার

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

সশস্ত্র গোষ্ঠী কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) অন্যতম প্রধান সমন্বয়ক চেওসিম বমকে বান্দরবানের বাসা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় রোয়াল লিন বম নামে আরো একজনকে গ্রেফতার করা হয়।
শনিবার দিবাগত ভোররাতে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে সংস্থাটি।
এদিন সকালে বান্দরবানে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ কয়েকজন সন্ত্রাসীকে গ্রেফতারের তথ্য জানিয়েছিলেন।
সেনাপ্রধানের এই বক্তব্যের পরপরই চেওসিম বমকে গ্রেফতারের তথ্য জানায় র‌্যাব। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপ অধিনায়ক মেজর মোহাম্মদ শরিফুল আহসান, কোম্পানি অধিনায় স্কয়াড্রন লিডার তহিদুল মুবিন খান।
র‌্যাব বলছে, রোয়াল লিন বম (৫৫) এবং চেওসিম বম (৫৫) বান্দরবানে প্রথম কেএনএফ গঠন করে। তাদের সাথে কেএনএফ প্রধান নাথান বমের আত্মীয়তার সম্পর্ক রয়েছে। উগ্রবাদী সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার সদস্যদের প্রশিক্ষণ দিতে উগ্রবাদী নেতা শামীম মাহফুজের সাথে কেএনএফের যে চুক্তি হয়েছিল সেটি হয়েছিল চেওসিম বমের বাসায়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com