শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

ঈদের অনুষ্ঠানে নাচবেন একঝাঁক তারকা

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৮ এপ্রিল, ২০২৪

ঈদুল ফিতর উপলক্ষে একঝাঁক তারকা শিল্পীর অংশগ্রহণে নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) বিশেষ নৃত্যানুষ্ঠান। তিন দিনের এ আয়োজনে নাচবেন জনপ্রিয় নৃত্যশিল্পীদের পাশাপাশি শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকারা। সাবরিনা সাফি নিসার উপস্থাপনায় ঈদের প্রথম দিন নাচবেন মেহজাবীন চৌধুরী, ইভান শাহরিয়ার সোহাগ, প্রার্থনা ফারদিন দীঘি, আঁচল, তাহমিনা সুলতানা মৌ, সোহানা সাবা, তোর্ষা, প্রান্তিক, নাইম ও মীম চৌধুরী। প্রচারিত হবে ঈদের দিন দুপুর সাড়ে ১২টায়। মীম চৌধুরীর উপস্থাপনায় ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১০ মিনিটে থাকছে রিচি সোলায়মান, চাঁদনী, রুহি, তুষ্টি, সাবরিনা নিসা ও সিনথিয়ার পরিবেশনা। ঈদের তৃতীয় দিন দুপুর ১২টা ২০ মিনিটে থাকছে তাহমিনা সুলতানা মৌয়ের উপস্থাপনায় নৃত্যশিল্পী মুনমুন ও তাঁর দল, কবিরুল ইসলাম রতনের দল, তামান্না রহমান ও তার দল, মোকাম্মেল হোসেন রিপনের দল ও এম আর ওয়াসেকের দলের নৃত্য পরিবেশনা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com