শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি রমিজ খানের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪

বিএফইউজের শোক প্রকাশ
কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি জনাব রমিজ খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে (রেজি. নং-বি-১৯৮৭)। বিএফইউজে সভাপতি জনাব রুহুল আমিন গাজী ও মহাসচিব জনাব কাদের গনি চৌধুরী সোমবার (১৫ এপ্রিল) এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন। নেতৃদ্বয় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। বিবৃতিতে নেতৃদ্বয় মরহুমের স্মৃতিচারণ করে বলেন, তিনি একজন ভালো সাংবাদিক এবং সংগঠক ছিলেন। সাংবাদিকদের রুটি রুজির আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। তার মৃত্যুতে সাংবাদিক সমাজ একজন নিবেদিতপ্রাণ সংবাদকর্মীকে হারালো। উল্লেখ্য, জনাব রমিজ খান ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার বিকাল ৫টা ২৭ মিনিটে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যর বিষয়টি নিশ্চিত করেছেন তার সহধর্মিণী সাবিহা শিরিন। তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভোগছিলেন। পরিবারের সদস্যরা জানান, মরহুমের প্রথম নামাজে জানাজা আগামীকাল মঙ্গলবার বেলা ১১ঃ০০ টায় কুমিল্লা প্রেস ক্লাব অনুষ্ঠিত হবে। বাদ জোহর উত্তর চর্থামীর জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজ অনুষ্ঠিত হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com