শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রায়পুরায় সাংবাদিকদের সাথে নতুন ইউএনও’র মতবিনিময়

মনিরুজ্জামান (রায়পুরা) নরসিংদী
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

রায়পুরা উপজেলাকে আরো সুন্দরভাবে এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগীতা চেয়ে রায়পুরা উপজেলার নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হাসান বলেছেন উপজেলার যেকোনো সমস্যার সমাধান যেনো অল্প সময়ের মধ্যে হয়, কোন প্রশাসনিক দপ্তরে যেনো জনগনকে বারবার যেতে না হয় সে বেপারে আমি বিশেষ ভাবে কাজ করবো। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত রায়পুরায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় এসব কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইকবাল হাসান। মতবিনিময় সভায় রায়পুরা প্রেসক্লাব, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাব ও রায়পুরা সাংবাদিক ফোরামের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শফিকুল ইসলাম, দৈনিক সময়ের মুক্তচিন্তা সম্পাদক মোহাম্মদ জয়নুল আবেদীন, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো: মনিরুজ্জামান মনির ও রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক অজয় সাহা, রায়পুরা প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক রফিুকল হক, রায়পুরা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com