শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আমিরুল ইসলামের পক্ষে ছাত্রলীগের গণসংযোগ ও লিফলেট বিতরণ

গজারিয়া প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

আসন্ন গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম পক্ষে বাউশিয়া ইউনিয়নে ছাত্রলীগের নেতাকর্মীরা গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বাউশিয়া ইউনিয়নে বাসস্ট্যান্ডে থেকে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। গণসংযোগকালে সাবেক কেন্দ্রীয় ছাত্র লীগের নেতা ও বর্তমান গজারিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছেলে আশ্রাফুল ইসলাম জয়, বলেন, গজারিয়া উপজেলার গণমানুষের জীবন মান উন্নয়নে সেবার মনোভাব নিয়ে আমার বাবা কাজ করতে চায়। গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে সকলের কাছে দোয়া ও সমর্থন চাই। আগামীতে আধুনিক গজারিয়া গড়ার ক্ষেত্রে সকলের সাথে সহযোদ্ধা হিসেবে কাজ করবে আমার বাবা। আপনাদের দোয়া সমর্থন থাকলে আশা করি আপনাদেরকে কিছু করতে পারবো। এসময় বাউশিয়া ইউনিয়নে গণসংযোগ ও লিফটে বিতরনে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান, সাবেক ছাত্রলীগের গজারিয়া ধর্ম বিষয়ক সম্পাদক রানা সরকার, সাবেক উপজেলা ছাত্রলীগের তথ্য বিষয়ক সম্পাদক বিল্লাল হোসেন, হালিম দেওয়ান বাবু, সাবেক গ্রন্থানার ও প্রকাশনা সম্পাদক, ছাত্রলীগ নেতা সুমন প্রধান, মাসুম শেখ, মো শাহপরান, রায়হান দেওয়ান, নাহিদ আহমেদ জিদান,মুক্তার দেওয়ান, সাইদুর রহমান, রিদয় দেওয়ান, নাসিম, শামিম মুন্সি, লিমন মিয়া, ইমন, বাউশিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন, সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।এ সময় শত শত ছাত্রলীগ নেতা কর্মী’রা শান্তির পক্ষে আমিরুল ইসলাম কে ভোট দিবেন বলে অঙ্গীকার করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com