শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

নামাজ ও চিল্লায় সময় কাটছে চিত্রনায়ক মেহেদির

বিনোদন ডেস্ক:
  • আপডেট সময় শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

চিত্রনায়ক মেহেদি এক সময়ের দেশীয় চলচ্চিত্রের আলোচিত অভিনেতা ছিলেন। ‘পাগল মন’ চলচ্চিত্র দিয়ে নিজের প্রতিভার আলো ছড়িয়েছিলেন। এরপর অনেক সফল সিনেমায় অভিনয় করেছেন। তিনি তার কাজ নিয়ে বিতর্কের মুখেও পড়েছেন। অনেক দিন ধরেই চলচ্চিত্রের আঙিনায় তাকে দেখা যায় না। আজ (১৯ এপ্রিল) তাকে দেখা গেছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে। চলচ্চিত্র থেকে একেবারে সম্পর্কের পাঠ চুকিয়ে না দিলেও তিনি এখন ধর্মীয় কাজে মনোনিবেশ করেছেন। এ প্রসঙ্গে মেহেদি বলেন, এখন আমি ধর্মীয় কাজে সময় দিচ্ছি। নিয়মিত জামাত চিল্লায় যেতে হচ্ছে। যেহেতু মানুষ হয়ে জন্মেছি তাই ধর্ম-কর্ম তো করতেই হবে। আমি মুসলিম তাই আমাকে নিয়মিত নামাজ রোজা করতে হবে। এখন সেটা খুব মনোযোগের সঙ্গে করতে হচ্ছে। চলচ্চিত্র থেকে একেবারে বিচ্ছিন্ন হননি তিনি, সামনে তার চলচ্চিত্র আসছে বলেও জানালেন। মেহেদির ভাষ্য, আমি চলচ্চিত্র থেকে একেবারেই হারিয়ে যাইনি। সামনে মুক্তির অপেক্ষায় রয়েছে আমার চারটি চলচ্চিত্র।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com