বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

রবি মওসুমে নওগাঁ জেলায় ৮৮ হাজার ১১০ মেট্রিকটন ভূট্টা উৎপাদনের প্রত্যাশা

মোশারফ হোসেন জুয়েল নওগাঁ
  • আপডেট সময় শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

নওগাঁ জেলায় চলতি ২০২৪-২৫ রবি মওসুমে ভুট্টা কর্তন শুরু হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক ড. আবুল কালাম আজাদ বলেছেন ২৪ এপ্রিল বুধবার পর্যন্ত জেলার প্রায় ৩০ শতাংশ জমির ভূট্টা কর্তন সম্পন্ন হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে চলতি রবি মওসুমে জেলায় মোট ৭ হাজার ২শ ৭০ হেক্টর জমিতে ভূট্টা চাষ হয়েছে। উপজেলা ভিত্তিক ভূট্টা চাষকৃত জমির পরিমাণ হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ২১০ হেক্টর, রানীনগর উপজেলায় ৭৯০ হেক্টর, আত্রাই উপজেলায় ৪৫০০ হেক্টর, মহাদেবপুর উপজেলায় ৩০০ হেক্টর, বদলগাছী উপজেলায় ১৩৫ হেক্টর, পত্নীতলা উপজেলায় ৪০ হেক্টর, ধামইরহাট উপজেলায় ৩৩৫ হেক্টর, মান্দা উপজেলায় ৪৮০ হেক্টর, সাপাহার উপজেলায় ৭০ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় ৪০ হেক্টর জমিতে ভূট্টা চাষ করেছেন কৃষকরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রত্যাশা এ বছর প্রতি হেক্টর জমি থেকে ১২.১২ মেট্রিকটন ভূট্টা উৎপাদিত হবে। সেই হিসেবে এ বছর জেলায় রবি মওসুমে প্রায় ৮৮ হাজার ১১০ মেট্রিকটন ভূট্টা উৎপাদিত হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com