শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

চিকিৎসার জন্য ঢাকা ছাড়লেন বিএনপি নেতা আমীর খসরু

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

কারামুক্তির ২ মাস পর চিকিৎসার জন্য আমেরিকায় সস্ত্রীক গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তার স্ত্রী তাহেরা আলমও সেখানে চিকিৎসা নেয়ার কথা আছে। গত শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে আমেরিকার উদ্দেশে রওনা হন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্য পরিক্ষার জন্য আমির খসরু ও তার স্ত্রী সন্ধ্যা ৭টা ৩০ মিনিট আমিরাত এয়ারলাইনসে আমেরিকায় যাচ্ছেন। আমেরিকায় তার মেয়ে তাহমিনা চৌধুরী আছেন।
উল্লেখ্য, গত বছরের ৩ নভেম্বর রাজধানীর গুলশান থেকে আমীর খসরুকে আটক করে গোয়েন্দা পুলিশ। ২৮ অক্টোবর দলের মহাসমাবেশে সংঘর্ষে এক কনস্টেবল নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাকে ছয় দিনের রিমান্ডে নেয়া হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি ঢাকার কেরানিগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্ত হন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com