শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জলঢাকায় পৌর উপ নির্বাচনকে ঘিরে স্থানীয় এমপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিয়াদ ইসলাম জলঢাকা
  • আপডেট সময় রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

নীলফামারীর জলঢাকা পৌরসভার উপ-নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় এমপি সাদ্দাম হোসেন পাভেলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) বিকেলে জলঢাকা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন জলঢাকা পৌর আওয়ামী যুবলীগের নেতা কর্মীবৃন্দ। স্থানীয় এমপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করায় এ সংবাদ সম্মেলন করেন তারা। এর আগে শনিবার সকালে পৌরসভা উপ-নির্বাচনকে কেন্দ্র করে পৌর আওয়ামীলীগ কর্তৃক স্থানীয় এমপির বিরুদ্ধ বিএনপির পক্ষে নির্বাচন করার একটি মাইকিং বের করেন। তাৎক্ষনিক উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার দায়ে মাইক এবং অটো থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে একটি অনাকাক্ষিত ইস্যুর লাগাম টেনে পৌর আওয়ামীলীগ অফিস কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ ও পৌর উপ নির্বাচনের মেয়র প্রার্থী নাসিব সাদিক হোসেন নোভা। উক্ত সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করেন জলঢাকা পৌর যুবলীগের নেতৃত্বরা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন যুগ্ম আহবায়ক লাভলুর রশিদ। সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়, মাননীয় সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলকে জড়িয়ে পৌর উপ নির্বাচন বিষয়ে যে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অপপ্রচার করেছেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদের নেতৃত্বে কিছু কুচক্রী মহল। এসব অপপ্রচারের বিরুদ্ধে পৌর যুবলীগের পক্ষ থেকে প্রতিবাদ ও তিব্র নিন্দা জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর যুবলীগের আহবাক নজমুল কবির মুকুল, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মশিউর রহমান বাবু সহ পৌর যুবলীগের সকল নেতৃবৃন্দ প্রমূখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com