শনিবার, ২১ মার্চ ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

জামালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবসে বর্ণাঢ্য র‌্যালি

রুহুল আমিন রাজু (ষ্টাফ রিপোর্টার) জামালপুর
  • আপডেট সময় রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্যে কে সামনে রেখে জামালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৪ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জামালপুর জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করে শহর প্রদক্ষিণ করে আদালত প্রঙ্গনে গিয়ে শেষ হয়। এর আগে বেলুন ও পায়রা উড়িয়ে শোভাযাত্রা উদ্বোধন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মোহাম্মদ এহ্সানুল হক। এসময় জেলা প্রশাসক মো. শফিউর রহমান, সিভিল সার্জন ডা.ফজলুল হক,জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আমান উল্লাহ আকাশ, জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড এপস) মোঃ সোহেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ সোহরাব হোসাইন, জেলা লিগ্যাল এইড কর্মকর্তা মোহাম্মদ আল মামুনসহ জেলা জজ আদালতের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও আইনজীবীরা উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেষে আদালত প্রাঙ্গনে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সুবিধা বঞ্চিত মানুষ কিভাবে বিনামূল্যে ন্যায় বিচারের জন্য আইনগত সহায়তা পাবে তার বিস্তর আলোচনা করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com