শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
খুলনাঞ্চলে নদী খননে বদলে যাবে কৃষি অর্থনীতি সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত, শতাধিক যাত্রী আহত আত্রাই এলাকার উন্নয়নে আমার চেষ্টার ত্রুটি থাকবে না-এমপি রেজু শেখ রাজশাহীতে সমাহিত করা হবে অভিনেতা শামস সুমন ধামইরহাটে দল ও জনগণের সমর্থন পেলে পৌরবাসীর সেবা করতে চান আনোয়ারুল ইসলাম কয়রায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলেন এমপি আবুল কালাম আজাদ তারাকান্দায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেক অসহায় ও দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার প্রধানমন্ত্রীর ঈদ উপহার পৌঁছাল নিহত বিএনপি নেতা অলিউল্লাহ মোল্যার বাড়িতে নড়াইলের লোহাগড়ায় জিয়া পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিল

গরমে দই খেলে কি সত্যিই শরীর ঠান্ডা থাকে?

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

গরমে পেট ঠান্ডা রাখতে অনেকেই দই বা লাচ্ছি খান। পেট ঠান্ডা রাখতে ও খাবার হজম করতে দই খুবই উপকারী, এ বিষয়ে কমবেশি সবাই জানেন। তবে গরমে দই খাওয়া কতটা স্বাস্থ্যকর? এতে শরীরের উপকার হয় না ক্ষতি? জানলে অবাক হবেন, খাবার দ্রুত হজম করতে সাহায্য করে টকদই। এর মধ্যে আছে প্রচুর প্রোবায়োটিক। এগুলো পেটের মধ্যে থাকা ভালো ব্যাকটেরিয়াগুলোর মতোই পুষ্টিগুণে ভরপুর। এর ফলে খাবার দ্রুত হজম হয়। এছাড়া দইয়ের মধ্যে বেশ কয়েকটি মাইক্রোনিউট্রিয়েন্ট পাওয়া যায়। এই তালিকায় আছে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট ও বেশ কয়েকটি ভিটামিন। এগুলি শরীরে পুষ্টি জোগায়। দই খেলে রাতে ভালো ঘুম হয় কারণ এর মধ্যে আছে ক্যালসিয়াম ভিটামিন বি৫ ভিটামিন বি১২ ম্যাগনেসিয়াম। এই উপাদানগুলো অনিদ্রার সমস্যা দূর করে। এমনকি টকদই ত্বকের জন্যও উপকারী। কারণ এর মধ্যে ভিটামিনের পরিমাণ বেশি। এছাড়া দইয়ের ল্যাকটিক অ্যাসিড ত্বককে এক্সফোলিয়েট করে। যা ত্বকের সমস্যা দূর করে।
গরমে দই খেলে কী হয়? দই শরীরের একাধিক উপকারে লাগলেও এটি পেট ঠান্ডা করে না। বরং গরম করে দেয়। কারণ পেটের মধ্যে একেই উষ্ণতা শরীরের বাইরের দিকের থেকে বেশি থাকে। এই অবস্থায় পেটের মধ্যে দই পড়লে সন্ধান অর্থাৎ ফার্মেন্টেশন প্রক্রিয়া শুরু হয়। এর ফলে পেট আরও গরম হয়ে যায়। তাই গরমকালে দই খেলেও বুঝেশুনে খাওয়াই ভাল। নয়তো অতিরিক্ত পেট গরম থেকে শরীর খারাপ লাগতে পারে। দইয়ের বদলে পেট ঠান্ডা রাখতে খেতে পারেন তরমুজ ও শশা। পেট ঠান্ডা রাখার জন্য দইয়ের বদলে বেছে নিতে পারেন তরমুজ। খাওয়ার পরেই এটি পাতে রাখুন। তরমুজ পেট ঠান্ডা রাখার পাশাপাশি হাইড্রেট করে। শশাও একইভাবে পেট ঠান্ডা করে। কারণ শশার মধ্যে প্রচুর পরিমাণে পানি থাকে। এটি ডিহাইড্রেশনের ভয়ও দূর করে।
সূত্র: এবিপি নিউজ




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com